ফেনী প্রতিনিধি :ফেনীতে সুজনের’(সুশাসনের জন্য নাগরিক)১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা করা হয়েছে। উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। রবিবার(১২নভেম্বর) বিকালে দৈনিক ফেনীর সময়ের কার্যালয়ে সুজনের জেলা সভাপতি কবি মাহবুব আলতমাস’র সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারন সম্পাদক অ্যাডভোকেট লক্ষণ দেবনাথ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুজনের জেলা কমিটির সহ সভাপতি অ্যাডভোকেট মাহফুজ উল্লাহ্, দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক সাহাদাত হোসেন ,কবি ইকবাল চৌধুরী, কবি শাহিদা সাম্য লিনা, দৈনিক সন্ধ্যাবাণী পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল হাসান, ছাগলনাইয়া উপজেলা কমিটির সভাপতি কামরুল হাসান লিটন ,সাধারন সম্পাদক আবদুল আউয়াল চৌধুরী ,কার্যকরী কমিটির সদস্য সাইফুল ইসলাম সোহেল, ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী ও দাগনভূঁঞার উপজেলা কমিটির সভাপতিও সাধারণ সম্পাদক বৃন্দ।
আলোচনা সভার পূর্বে র্যালী বের করা হয়। র্যালীটি মডেল থানার সামনে থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।