রামগড়ে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ – বাংলারদর্পন

 

মো:এমদাদ খান রামগড় (খাগড়াছড়ি) :

 

রামগড়ে ২০১৭-১৮ রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১২০ জন ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে রামগড় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বৃহপ্রতিবার সকাল সাড়ে ১১টার রামগড় উপজেলা টাউন হলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো:আব্দুল কাদের।

 

উপজেলা কৃষি অফিসার মো:নাছির উদ্দিন এর  সভাপতিত্বে সার ও বীজ বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত আছেন রামগড় পৌরসভার কাউন্সিলর ও প্যানেল মেয়র মো:আহসান উল্লাহ,২নং পাতাছড়া ইউপি  চেয়ারম্যান মনিন্দ্র এিপুরা, আরো উপস্হিত আছেন রামগড়  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজ হোসেন,ও সাংবাদিক মোশারফ হোসেন,প্রমুখ।

তামাকের পরিবর্তে ভুট্টা লাগানোর আহবান জানিয়ে প্রধান অতিথি বলেন, তামাক চাষে একটি বিশেষ গোষ্টি স্বাবলম্বি হবে আর ভুট্টা চাষে কৃষকদের আর্থিক স্বচ্ছলতা আসবে। কৃষকদের কল্যানে সরকার সব সময় পাশে থাকবে মন্তব্য করে তিনি বলেন দেশের মানুষকে এখন আর সার ও বীজের পেছনে ছুটতে হয় না।

পরে ২০১৭-১৮ রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রামগড় উপজেলার ১২০ জন ক্ষুদ্র্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ভুট্টা বীজ ও সার বিতরণ এবং ৪জন কৃষকের মাঝে বিটি বেগুনের বীজ ও সার বিতরণ করেন। অনুষ্ঠান পরিচালনায়  ছিলেন সানাউল্লাহ উদ্ভিধ সংরক্ষণ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *