জহিরুল ইসলাম জাহাঙ্গীর :
ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়ন পরিষদ চত্তরে আজ বুধবার সকালে বাংলাদেশ কৃষি ব্যাংক জিএম হাট শাখার,ফেনীর আয়োজনে আনন্দপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদারের সার্বিক সহযোগীতায় কৃষি ব্যাংক জিএম হাট শাখার ব্যবস্থাপক নারায়ণ চন্দ্র করের পরিচালনায় জেলা কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যাবস্থাপক মোহাম্মদ আখতারুল আলমের সভাপতিত্বে বিতরণ ও আদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা।
বিশেষ অতিথি ছিলেন জিএমহাট ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুল হক, আনন্দপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব হারুন মজুমদার, উপজেলা আ- লীগ সভাপতি হাজী জামাল উদ্দিন প্রমূখ। এছারা পরিষদের সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন ।
উক্ত ঋণ বিতরণ ও আদায় মহাক্যাম্পে এলাকার মোট ৫৬ জন কৃষক ঋণ গ্রহীতাকে ৩২ লক্ষ টাকা কৃষিঋণ বিতরণ ও ১৬ লক্ষ টাকা বকেয়া ঋণ আদায় করা হয়েছে ।