ফেনী প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নে বাংলাদেশ অাওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন এর উদ্বোধন হয়েছে।
শুক্রবার বিকালে ওলামাবাজার কাতার সুপার মার্কেট প্রাঙ্গনে অানুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বাংলাদেশ অা’লীগের কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সহ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন।
চর ছান্দিয়া ইউনিয়ন অা’লীগের সাধারন সম্পাদক অাবদুর রহিম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা অা’লীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল অামিন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, সহ সভাপতি অাবদুল মজিদ ভুলু মিয়া, সাংগঠনিক সম্পাদক সলিম উল্যাহ সেলিম, প্রচার সম্পাদক সৈয়দ দীন মোহাম্মদ, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক অাবদুল মান্নান ইউনিয়ন যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন সবুজ ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন মিয়াজী।
বক্তারা অাগামী জাতীয় সংসদ নির্বাচন কে লক্ষ্য রেখে দলের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি মজবুদ করার অাহ্বান জানান।
অনুষ্ঠানে সকল ওয়ার্ড অা’লীগ ও সহযোগি সংগঠনের সভাপতি এবং সাধারন সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।