বাংলার দর্পন ডটকম :
নওগাঁর রাণীনগরে শের এ বাংলা মহাবিদ্যালয় রোভার গ্রুপ এর আয়োজনে ও পাহাড়পুর রোটারী ক্লাব নওগাঁর সহযোগীতায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষাণীদের মাঝে লাউ, শীম সহ বিভিন্ন জাতের সবজি বীজ বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের কৃষাণীদের তালিকা অনুযায়ী বীজ বিতরণ কর্মসূচীর প্রথম দিন সোমবার সকালে সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে ২৫ জন কৃষাণীর মাঝে দেশী জাতের সবজির বীজ বিতরণ করা হয়।
রোভার গ্রুপের সভাপতি অধ্যক্ষ মোফাখ্খার হোসেন খান পথিকের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোভার লিডার প্রভাষক জাহাঙ্গীর আলম, রোভার শাকিল হোসেন, পারভেজ প্রমুখ। উপজেলার ৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে প্রায় ২ শ’ জন কৃষাণীর মাঝে এই জাতীয় সবজি বীজ বিতরণ করা হবে বলে রোভার গ্রুপের সভাপতি মোফাখ্খার হোসেন জানান।