ফুলগাজীতে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার ১

ফেনী প্রতিনিধি :

ফেনীর ফুলগাজী থেকে একটি বিদেশী পিস্তল, ১ রাউন্ড গুলি ও ফেন্সিডিলসহ জলিল আহমেদ সজিব (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে সোমবার রাতে গ্রেফতার করেছে  র‍্যাব-৭, ফেনী।

তার বিরুদ্ধে ফেনী সদর থানায় ও ফুলগাজী থানায় মোট ১৭ টি মামলা রয়েছে বলে জানা যায়।

র‍্যাব জানায়, ধৃতের বিরুদ্ধে অস্ত্র ও মাদক নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *