সোনাগাজী প্রতিনিধি >>> ফেনীর সোনাগাজী উপজেলার অামিরাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মনোনীত হয়েছেন ইউপি সদস্য নিজাম উদ্দিন শাহীন।
মঙ্গলবার বিকালে উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গনমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রসঙ্গত, ইউনিয়ন যুবলীগের সভাপতি এনামুল হক মামুন মেম্বার সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ায় ওই পদটি শুন্য হয়।