চট্টগ্রাম রাউজান থেকে>>>
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকি ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাউজান উপজেলা পরিষদ চত্বরে ৩০ হাজার মানুষের ভোজন, দেড় হাজার ব্যাগ রক্ত দান কর্মসূচি ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় রাউজান উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উক্ত অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এড. রানা দাশগুপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। নির্বাহী অফিসার শামীম হোসেন রেজা।উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাংসদ ফজলে করিম চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতেই সাংসদ ফজলে করিম চৌধুরীর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা জাতীর জনক বঙ্গবন্ধুর স্মৃতিতে পুষ্প অর্পণ করা করেন। এরপর পর্যায়ক্রমে মহিলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা দলে দলে বঙ্গবন্ধু স্মৃতিতে পুষ্প অর্পণ করতে থাকেন।
এর পরই শুরু হয় সেচ্ছায় রক্ত দান কর্মসূচি ও দুপুরের কাঙ্গালী ভোজন। দলীয় নেতা কর্মী পুরুষ মহিলা থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় ১৩৫০শ বেশি রক্ত দান করেন।
কাঙ্গালী ভোজনে রাউজানের দুরদূরান্ত হাজার হাজার মানুষের সমাগম দেখা যায়।