মুন্সিগঞ্জে সাংবাদিক দম্পতিকে কুপিয়ে হত্যার চেষ্টা :সোনাগাজী প্রেসক্লাবের নিন্দা

বাংলার দর্পন ডটকম : মুন্সিগঞ্জে সাংবাদিক দম্পতির উপর হামলার ঘটনা ঘটেছে। জানা যায়, মুন্সিগঞ্জে বিটিভির প্রতিনিধি ফারহানা মির্জা ও তার স্বামী মুন্সিগঞ্জ  প্রেসক্লাবের  সাবেক সভাপতি ও জনকন্ঠ প্রতিনিধি মীর নাসির উদ্দিন উজ্জ্বলের ঘরের দরজা ভেঙ্গে দম্পতিকে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

এঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সোনাগাজী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।

এছাড়া ২৪ঘন্টার মধ্যে দোষীদের গ্রেফতার ও অব্যহত সাংবাদিক নির্যাতন বন্ধে কঠোর অাইন প্রণয়নের দাবী জানানো হয়।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *