খাগড়াছড়িতে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষ : নিহত ১

 

আব্দুর রহিম>>>

খাগড়াছড়ি সদরে ট্রাক অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে এক নারীর মৃত্যু হয়েছে।পুলিশ ট্রাকসহ চালককে আটক করেছে।
আজ সোমবার সকাল ১০টায় উপজেলার চারমাইল এলাকায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নারী গরিত কালা চাকমা (৪৫) দীঘিনালা উপজেলার তারাবুনিয়া তিনি অটোরিক্সা যোগে দীঘিনালা থেকে খাগড়াছড়ি আসার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।

ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে যায়।পরে খাগড়াছড়ির নয়মাইল এলাকা থেকে ট্রাকসহ চালক আবু তাহেরকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানার পুলিশ।
দুর্ঘটনার পর  পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *