ফেনীর সাংসদ নিজাম উদ্দিন হাজারী’র এমপি পদে থাকার প্রশ্নে তৃতীয় বেঞ্চ গঠন

 

ফেনী প্রতিনিধি :

ফেনীর ২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী’র এমপি পদে থাকার প্রশ্নে করা রিটের বিভক্ত রায়ের ওপর সিদ্ধান্ত দেয়ার জন্য তৃতীয় বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

আজ রবিবার বিচারপতি সৌমেন্দ্র সরকারের একক বেঞ্চে এ দায়িত্ব নেয়া হয়েছে। গত বছরের হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে নিজাম উদ্দিন হাজারী’র এমপি পদে থাকার প্রশ্নে বিভক্ত রায় দেয়।

নিজাম উদ্দিন হাজারী’র কারাভোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে ২০১৪ সালে ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে রিট আবেদন দাখিল করা হয়। অস্ত্র মামলায় সাজা কম খাটার অভিযোগ এনে নিজাম উদ্দিন হাজারী’র সংসদ সদস্য পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন স্থানীয় যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন ভূঁইয়া।

২০১৪ সালের ৮ জুন হাইকোর্ট এক আদেশে ফেনী-২ আসন কেন শূন্য ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *