ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট বাজারে বৈদ্যুৎতিক সটসার্কিট থেকে আগুনের সুত্রপাতে ১৫টি দোকান ভূষ্মিভূত হয়ে যায়।
এতে সিরাজুল ইসলামের ফারিহা বস্ত্র বিতান, পনফ মজুমদারের রূপসী কসমেটিক্স, ডাক্তার কিরনের হোমিও ফার্মেসি, মিজান ষ্টোর (চা দোকান), মতিনের লেপ দোকান, ডাক্তার উৎপলের অঞ্জনা ফার্মেসী, দিদারুল আলমের নূর ক্লথ ষ্টোর, শুভ স্বর্ণ শিল্পালয়, নিলয় স্বর্ণ শিল্পালয়, নাহার সু-ষ্টোর, তপন আর্ট, রুহিত সাটেলাইট ক্যাবল, অক্সফোর্ড লাইব্রেরী সহ মোট ১৫টি দোকান পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে যাই।
শুক্রবার রাত সাড়ে ১০টায় মতিনের লেপ দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এতে মুহুর্ত্তে আগুন ছড়িয়ে পড়ে। রাত সাড়ে এগারটায় নোয়াখালী ফায়ার সার্ভিস এর একটি দল ঘটনার স্থলে এসে আগুন নিয়ন্ত্রন আনতে সক্ষম হয়। কিন্তু এরই মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান গুলোর কোন মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী তপন, জামাল উদ্দিন, স্বপন কুরি, তোফায়েল আহাম্মদ, শুভ দাবী করেন সর্বমোট তাদের প্রায় ৭ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।