প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল অার নেই

নিজস্ব প্রতিবেদক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।
মঙ্গলবার দুপুরে গুলশান-২ -এর নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আসিফ কবির বিবার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৯৬৮ সালে ময়মনসিংহে জন্মগ্রহণ করেন মাহবুবুল হক শাকিল। তার বাবা আইনজীবী ও মা শিক্ষক। শাকিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজ বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর।
ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গত মেয়াদে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।
রাজনীতির পাশাপাশি তিনি কবি হিসেবেও পরিচিত ছিলেন। এবারের বইমেলায় ‘মন খারাপের গাড়ি’ শিরোনামে তার একটি কাব্যগ্রন্থ বের হয়। প্রয়াত শাকিল ও আইনজীবী স্ত্রীর সংসারে একটি মেয়ে সন্তান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *