চাঁদপুরের এসপি শামসুন্নাহার সেজে তাক লাগালেন স্কুলছাত্রী

চাঁদপুর প্রতিনিধি :

দেশব্যাপি আলোচিত বিশ্বব্যাপি পরিচিত নারী পুলিশ কর্মকর্তা চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।

মাদক, ইভটিজিং, বাল্যাবিবাহ প্রতিরোধে দায়িত্বশীলতা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণে ইতোমধ্যে তিনি চাঁদপুরবাসীর ব্যাপক সুনাম কুড়িয়েছেন।

একাধারে দু’বার পুলিশ প্যারেডে নেতৃত্ব দিয়ে দেশব্যাপি আলোচনায় আসেন, পেয়েছেন প্রেসিডেন্ট পদক পিপিএম।

তাঁর প্রতি বিশেষ শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশস্বরূপ পুলিশ সুপারের অবয়ব নিয়ে প্রতিযোগিতায় অংশ নেয় চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড ফাইভ-এর ছাত্রী কাজী ইশরাত জামিলা আহনাফ।

সে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ‘যেমন খুশি তেমন সাজো’ ইভেন্টে পুলিশ সুপার শামসুন্নাহার সেজে সবাইকে তাক লাগিয়ে দেয়।

এসময় তার পিঠে পুলিশ সুপার শামসুন্নাহারের বক্তব্যের একটি অংশ ‘মাদক ও বাল্যবিবাহামুক্ত থাকবো, সমাজকে আলোকিত করবো’ লেখাযুক্ত একটি প্লেকার্ড দেখা গেছে।

প্রতিযোগিতার পুরস্কার পর্বের প্রধান অতিথি পুলিশ সুপার শামসুন্নাহার, স্কুলের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ উপস্থিত সবাই তার এ সাজ দেখে মুগ্ধ হন।

প্রতিযোগিতায় কাজী আহনাফ প্রথম স্থান অর্জন করে পুলিশ সুপার ও অধ্যক্ষ নুর খানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

প্রসঙ্গত, কাজী ইশরাত জামিলা আহনাফ চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের কন্যা। সাফল্যময় জীবন গঠনে সে সবার নিকট দোয়াপ্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *