ফেনীর দাগনভুঞায় মন্দিরে লুটপাট-অগ্নিসংযোগ

ফেনী :
ফেনীর দাগনভুঞায় একটি মন্দিরে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) ভোররাতে উপজেলার রামনগর ইউনিয়নের তুলাতুলি গ্রামে মনোরঞ্জন ডাক্তার বাড়ির নারায়ন ভৌমিকের মন্দিরে  এ ঘটনা ঘটে।

 

সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার। অগ্নিকান্ডের বিষয়টি গুরুত্বের সহিত তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন দাগনভুঞা থানার ওসি।

জানাগেছে, জেলার দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নের তুলাতলি বাজার সংলগ্ন দক্ষিণ আজিজ ফাজিলপুর মনোরঞ্জন ডাক্তার বাড়িতে পারিবারিক মন্দিরে ভোররাতে মুল্যবান মালামাল লুট করে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। বাড়ির লোকজন বেরিয়ে আসার আগেই মন্দিরের ভেতরের মুর্তি, বিগ্রহ, পূজার সরঞ্জামাদি, ধর্মীয় গ্রন্থ ও আসবাবপত্র পুড়ে যায়।

মন্দিরের সদস্য প্রিয়াঙ্কা ভৌমিক বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আমরা আতঙ্কে আছি। পাহারা দিয়েও মন্দির রক্ষা করতে পারিনি। দুর্বৃত্তরা দরজা কেটে মুল্যবান মালামাল লুট করে আগুন ধরিয়ে দিয়েছে। প্রশাসন আন্তরিক হলে জড়িতদের গ্রেফতার করা সম্ভব বলে জানান তিনি।

সকালে পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার শাহীদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজিম। ওসি বলেন, লুট ও অগ্নিকান্ডের বিষয়টি গুরুত্বের সহিত তদন্ত করে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *