সাবেক এমপি সাঈদ ইস্কান্দারের মৃ’ত্যুবার্ষিকী পালিত

ফেনী :
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ভাই  ও ফেনী-১ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) সাঈদ ইস্কান্দারের ১৩তম মৃত্যুবার্ষিকী পালন করেছে ফেনী জেলা বিএনপি।

এ উপলক্ষে বুধবার (২৪ সেপ্টেম্বর)  বিকাল ৫টার দিকে শহরের তাকিয়া মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্যসচিব আলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক এমএ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, আনোয়ার পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফজলুর রহমান বকুল, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্যাহ  চৌধুরী,  জেলা স্বেচ্ছসেবকদলের সাধারণ সম্পাদক কায়সার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি সালাহউদ্দিন মামুন, সাধারণ সম্পাদক মোরশেদ আলম দলের সকল অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফেনী-১ আসনে তার চেষ্টায় অনেক উন্নয়ন হয়েছে।  এছাড়া বিএনপির সাংগঠনিক ভিত মজবুতের জন্য তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তার মাগফিরাত কামনা করেন জেলা বিএনপির নেতৃবৃন্দ।

২০১২ সালের ২৪সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী জেলা বিএনপি’র সাবেক সভাপতি ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *