ব্রাহ্মণবাড়িয়া আনসার ব্যাটালিয়নের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবদুল্লাহ আল মামুন:
জাঁকজমকপূর্ণ জমকালো আয়োজনের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়া আনসার ব্যাটালিয়নের (১৫ বিএন) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দিনব্যাপী বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ব্রাহ্মণবাড়িয়া (১৫ বিএন) আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর প্রাঙ্গণে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ আবহের মধ্য দিয়ে নানান কর্মসূচীতে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি ১৫ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মো. জানে আলম সুফিয়ান, পিএএম, পিভিএমএস পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন করেন।


উদ্বোধন পরবর্তী কেক কাটা হয়। এছাড়া অন্যান্য কর্মসূচীর মধ্যে জাতীয় পতাকা ও ইউনিট পতাকা উত্তোলন, বিশেষ দোয়া ও মোনাজাত, মহাপরিচালকের দরবার,বৃক্ষরোপণ, প্রীতিভোজ, খেলাধুলা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

মো. জানে আলম সুফিয়ান বলেন,
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ,

এএফডব্লিউসি, পিএসসি মহোদয় দেশের অত্যন্ত ক্রান্তিকালে সাহসিকতার সহিত বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছেন। স্যারের দিক নির্দেশনায় বাহিনীর সদস্যরা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সাহসিকতা ও দক্ষতা প্রদর্শন করেছেন।

২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানে বাহিনীর সদস্যরা থানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

যে কোনো সময়ের চাইতে এ বাহিনীতে স্বচ্ছ ও সুষ্ঠু ভাবে নিয়োগ পক্রিয়া সম্পন্ন হয়েছে। মহাপরিচালক দরবারে আনসার ব্যাটালিয়নের সদস্যদের পদাতিক বাহিনীর সদস্যদের সাথে তুলনা করে বলেন, প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

সমসাময়িক চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আনসার ব্যাটালিয়ন সদস্যদেরকে কঠোর প্রস্তুতি নেওয়ার নির্দেশনা প্রদান করেন।


অনুষ্ঠান শেষে ব্যাটালিয়নের সর্বস্তরের সদস্যদের মাঝ থেকে কঠোর শ্রমসাধ্য ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

এসময় সহকারী পরিচালক মুহাম্মদ সোহাগ পারভেজ, সহকারী পরিচালক পুলক সরকারসহ ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া আনসার ব্যাটালিয়ন (১৫ বিএন) ১৯৭৬ সালে ৩১ শে জুলাই চট্টগ্রাম জেলা, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ-এ প্রতিষ্ঠা লাভ করে।

৩১ জুলাই জানে আলম সুফিয়ান, পিএএম, পিভিএমএস পরিচালক, ব্রাহ্মণবাড়িয়া আনসার ব্যাটালিয়ন (১৫ বিএন) এর নেতৃত্বে অত্র ব্যাটালিয়নের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *