তানভীর অালম: কুমিল্লায় সরকারি স্থাপনার জন্য অধিগ্রহনকৃত ভুমি মালিকদের মাঝে শনিবার বিকালে চেক হস্তান্তর করা হয়েছে।
উক্ত চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং -বিপাড়া সংসদীয় আসনের এম পি, সাবেক আইন মন্ত্রী এড. আব্দুল মতিন খসরু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শফিউল্লাহ প্রকল্প পরিচালক ও প্রকৌশলী (পি,জি,সি,বি,), বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলুল জাহিদ পাবেল, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আকলাদ হায়দার এবং স্হানীয় ময়নামতি ইউনিয়নবাসীর প্রিয় ব্যক্তিত্ব দুবারের নির্বাচিত চেয়ারম্যান মোঃ লালন হায়দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক, কুমিল্লা (রাজস্ব)।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাওয়ার গ্রিড কোং ( পি জি সি বি) এর প্রকৌশলী মোঃ মীর কাসেম, নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল আশরাফ, জসিম উদ্দিন, ব্যবস্থাপক মধু সুধন চক্রবর্তী সহ স্থানীয় মেম্বার জসিম উদ্দিন, আবুল কালাম আজাদ, লিটন, ফটিক, খোকন, কবির, সহ আরো বহু স্হানীয় আওয়ামী অংগ সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জমি মালিকগন ও তাদের পরিবার সহ এলাকার সর্বস্তরের জনগন।