মোশারফ হোসেন ,
রামগড়,খাগড়াছড়ি:
খাগড়াছড়ি রামগড় উপজেলার দুই টি ইউনিয়ন পরিষদের সাধারন নির্বাচনে চেয়ারম্যান পদে ১৩ জন সংরক্ষিত মহিলা মেম্বার পদে ২২ জন ও সাধারণ ওয়ার্ডের মেম্বার প্রার্থী ৬৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছে।
২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য রামগড়ের ২ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১৩ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে নৌকা প্রতীকে রামগড় সদর ইউপিতে মনোনয়ন পত্র জমা দিয়েছে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো.শাহ আলম মজুমদার
এবং ২নং পাতাছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে মনোনয়ন পত্র জমা দিয়েছে রামগড় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২নং পাতাছড়া ইউপির সাবেক চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় নেতাকর্মীদের সাথে নিয়ে উৎসব মূখর পরিবেশে রামগড় উপজেলা নির্বাচন অফিসার দেবাশীষ দাসের কাছে মনোনয়ন পত্র জমা দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.মোস্তফা, জেলা আওয়ামী লীগের সদস্য শের আলী ভূঁইয়া, রামগড় পৌরসভার নব-নির্বাচিত মেয়র মো.রফিকুল আলম কামাল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আলম জিকু, পৌরসভার প্যানেল মেয়র মো.আহসান উল্যাহ সহ উপজেলা ও ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলো