প্রধানমন্ত্রীকে নিয়ে ফেইসবুকে অাপত্তিকর মন্তব্য করায় ছাত্রদল নেতা গ্রেফতার

ফেনী প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ফেইসবুকে  অাপত্তিকর মন্তব্য করায়  সোনাগাজীতে ছাত্রদল নেতা শাকিল কে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সে বগাদানা ইউনিয়নের অাড়কাইম গ্রামের অাবুল কালামের ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সক্রীয় নেতা ।

শনিবার দুপুরে অাড়কাইম গ্রামে তার বাড়ী থেকে তাকে অাটক করে স্থানীয়রা।

এর অাগে দু প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেইসবুক অাপত্তিকর স্ট্যাটাস দেয় শাকিল।

সোনাগাজী মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান,  খবর পেয়ে পুলিশ স্থানীয়দের গনধোলাই থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে অাসে। তথ্য প্রযুক্তি অাইনে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *