নোয়াখালীর নতুন এসপি এআইজি শহীদুল ইসলাম পিপিএম

নোয়াখালী প্রতিনিধি :
নোয়াখালীল নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে মো.শহীদুল ইসলামকে। তিনি এরআগে সহকারী মহাপুলিশ পরিদর্শক হিসেবে পুলিশ অধিদপ্তর ঢাকাতে দায়িত্ব পালন করেছিলেন।

রোববার (১১ জুলাই) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা দপ্তর পুলিশ শাখা ১-এর এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব দেয়া হয়। একই প্রজ্ঞাপনে নোয়াখালীর বর্তমান পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেনকে ঢাকার এসবির বিশেষ শাখার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। মো.শহীদুল ইসলাম তার স্থলাভিষিক্ত হন।

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের বিবদমান দ্বন্দ্বে সংঘাতময় পরিস্থিতিতে শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে নানাভাবে দায়িত্ব পালন করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.আলমগীর হোসেন। এ সময় তিনি সক্রিয় ভূমিকা রাখতে গিয়ে আলোচনায় আসেন। আবার গত তিন মাস ধরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এসপির বদলী দাবি করে আসছেন।

পুলিশ সুপারের বিরুদ্ধে প্রতিপক্ষের সাথে সখ্যতা ও পক্ষপাতিত্বের অভিযোগ এনে তার বদলী দাবি করেন কাদের মির্জা। চলমান পরিস্থিতিতে কাদের মির্জা ফেসবুক লাইভে এসে এসপি মো.আলমগীর হোসেনের বিরুদ্ধে বেশ কয়েক বার বিষেদগার করেন।
নোয়াখালী / বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *