ফেনী প্রতিনিধি:
সোনাগাজীর নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিষধর সাপের কামড়ে আশরাফুজ্জামান নূর বাবু (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার দিবাগত রাত ১০টায় এ ঘটনা ঘটে।
নিহত আশরাফুজ্জামান নূর বাবু নবাবপুর ইউনিয়নের গোয়ালিয়া গ্রামের মোঃ আক্তার হোসেনের ছেলে ।
নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কিশোর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
বাংলারদর্পন/সোনাগাজী