দাগনভূঁইয়া প্রতিনিধি:
ফেনীর দাগনভুঁইয়া উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়নের ২০১৭-২০১৮ উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। রবিবার উপজেলার রাজাপুর ইউনিয়নের বাজার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বাজেট অনুষ্ঠিত হয়।
রাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ ন ম কাশেদুল হক বাবরের সভাপতিত্বে ও ই উপি সদস্য স্বপন কুমার দাসের পরিচালনায় উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভুঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবীর রতন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদিন মামুন, এল জি এসপি জেলা ফ্যাসিলেটর পিন্টু চন্দ্র দাস, রাজাপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোমিনুল হক ও রাজাপুর ইসালামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মোহাম্মদ নুর নবী হুজুর।
রাজাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মনু, সাধারন সম্পাদক মোঃ ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আজিমুসশান সুপল সহ অত্র ইউনিয়নের সকল ইউপি সদস্য, আওয়ামীলিগ, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ ও সচেতন এলাকাবাসী এ সময় উপস্থিত ছিলেন।