লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন

শেখ মোঃ সাইফুল ইসলাম :
করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি আদেশ, নির্দেশনা ও স্বাস্থ্যবিধি লঙ্ঘনে কঠোর থেকে কঠোর অবস্থানে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসন।

আজ শনিবার সকাল থেকে সন্ধা ৭ টা পর্যন্ত গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হাট বাজার-সহ রাস্তা ঘাটে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনছার বাহিনী সদস্য ব্যাপক হাড়ে মোতায়েন ছিল।

স্বাস্থ্যবিধি লঙ্ঘন চোখে পরলেই ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড প্রদান করা হতো।

এমনকি রাস্তায় চলাচলে সাধারণ মানুষের মুখে মাক্স না থাকলেই গুনতে হতো জরিমানার টাকা।

উপজেলা প্রশাসন সুত্রে জানা যায়, করোনাভাইরাস নিয়ন্ত্রণে সরকারি আদেশ, নির্দেশনা ও বিধি লঙ্ঘনের ক্ষেত্রে সুন্দরগঞ্জ উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *