বিধিনিষেধ লকডাউন বাস্তবায়নে বন্ধ করা হলো দাড়িয়াপুর পশুর হাট

শেখ মোঃ সাইফুল ইসলাম :
মন্ত্রী পরিষদ ঘোষিত বিধিনিষেধ লগডাউনে ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেটের অভিযানে বন্ধ করা হলো গাইবান্ধা জেলার দাড়িয়াপুর নামক গরুর হাট।

গাইবান্ধা জেলার সর্ব বৃহৎ গরুর হাট দারিয়াপুর, এ হাট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে দেশি বিদেশি ও বিভিন্ন প্রজাতির গরু ছাগল আমদানি রফতানি করা হতো এ হাটে।

ঈদ-কে সামনে রেখে এ জেলার গরুর হাট দারিয়াপুর নামক গরুর হাট টিতে বেচা কেনায় শীর্ষে ছিলো, সব সময় ক্রেতা ও বিক্রেতার উপচে পড়া ভিড় ছিলো এ হাটে।

এ জেলায় করোনার সংক্রমণ উর্ধগতি হওয়ায়,
বিধিনিষেধ লগডাউন বাস্তবায়নে আজ শুক্রবার বিকালে, গাইবান্ধা সদর উপজেলার বহুল আলোচিত দারিয়াপুর নামক পশুর হাট টিতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে হাট টি বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসক।

এ সময় ভ্রাম্যমাণ অভিযানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের ভ্রাম্যমান ম্যাজিস্ট্রেট, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও আনছার বাহিনী সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *