ফেনী প্রতিনিধি :
ফুলগাজীতে মাদক বিক্রেতার বাড়ীতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও ৬ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে।
জানা যায় , গোপন সংবাদের ভিত্তিতে আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ’র নেতৃত্বে একটি টিম বিকেল ৫ টায় উপজেলার দক্ষিণ আনন্দপুর বরকতুল্লাহ আরজ হাজী মজুমদার বাড়ি মাদক ব্যবসায়ী লোকমান হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে।
এসময় ৫ কেজি গাঁজা এবং ৬ লক্ষ ৪৯ হাজার ৫০০ টাকা নগদ অর্থ উদ্ধার করে।
এ ব্যাপারে ফুলগাজী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।