পরশুরাম সমাজসেবা কার্যালয় যেন দালাল’র নিয়ন্ত্রণে

আবদুল মান্নান :
পরশুরাম উপজেলা সমাজসেবা অফিস যেন দালাল’র নিয়ন্ত্রণে।অফিস কর্মকর্তারা দালাল’র যোগসাজশ ছাড়া কাজ করে না বলে অভিযোগ।

 

বিভিন্ন ভাতাভোগীদের কাজ থেকে ঘুষ নেওয়া অভিযোগও উঠেছে।স্থানীয় জনপ্রতিনিধি দ্বারা সুপারিশকৃত ভাতাভোগীদের কাজ থেকে ঘুষ দাবি ও দূব্যবহার যেন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।

সম্প্রতি পরশুরাম পৌরসভার সদর ওয়ার্ড’র এক কাউন্সিলর অভিযোগ করে বলেন, পরশুরাম উপজেলা সমাজসেবা অফিসে দালাল’র উৎপাত বেড়ে গেছে। টাকা ছাড়া কোন কাজ হয়না।এতে প্রকৃত সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। দেখার যেন কেউ নেই।

সমাজসেবা অফিসে রমারম ঘুষ বানিজ্য থাকার কারণে অবসর হওয়ার পরেও গত তিন বছর যাবদ অফিস করছেন সিকদার।

সোমবার (৩’রা মে) উপজেলা সমাজসেবা অফিসার মোশারফ হোসেন’র কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি। তার মোঠোফোন নাম্বার চাইলে তিনি নাম্বার দিতেও অনিহা প্রকাশ করেন।

কমিশনার এনামুল হক অভিযোগ করেন তার ওয়ার্ডের কয়েকজন ভাতাভোগীর নাম জমা দিয়েছেন। কিন্তু সমাজসেবা অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের যোগসাজশে ভাতাভোগী প্রত্যেকের কাছ থেকে ৩ হাজার টাকা করে আদায় করেছেন।

 

কাউন্সিলর সাংবাদিকদের কাছে অভিযোগ করেন বলেন প্রয়োজনে তিনি বিষয়টি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কে অবহিত করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *