মোশারফ হোসেন , রামগড় খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার রামগড়ে ২০২১-২০২২ মৌসুমে আউশ ধান চাষে প্রনোদনা কর্মসূচির আওতায় আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৪০০জন কৃষকদের মাঝে বিনামূলে সার ও বীজ বিতরণ আনুষ্ঠানিক ভাবে উদ্ভোদন হয়। আজ২৬ এপ্রিল সোমবার সকাল ১১.৩০টায় রামগড় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামূলে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ সানাউল হক এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত ) মোহাম্মদ আলী আহমেদ, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মু.মাহমুদ উল্লাহ মারুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ রাশেদ চৌধুরী প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে অতিথি এবং বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি বান্দব সরকার।এবং প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বর্তমানে বাংলাদেশ খাদ্য স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধুর সূযোগ্য কন্যা দেশের কৃষকদের একমাত্র শেষ ভরষার কেন্দ্রবিন্দু জননেত্রী শেখহাসিনা।
এসময় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনার কৃষিকে প্রাধান্য দেওয়া পরিকল্পনা গুলি তুলে ধরেন অনুষ্ঠানে আগত কৃষকদের সামনে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলো রামগড় উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ।