সোনাগাজী প্রতিনিধি:
বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ-পহেলা বৈশাখের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে বাংলাদেশ মহিলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক টিভি অভিনেত্রী রোকেয়া প্রাচীর সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘স্বপ্ন সাজাই’ ও সোনাগাজী মডেল থানার আয়োজনে সোনাগাজী থানা কমপ্লেক্সে বৈশাখী কনসার্ট ও তথ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন, ‘স্বপ্ন সাজাই’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ মহিলা অা’লীগের সাংস্কৃতিক সম্পাদক অভিনেত্রী রোকেয়া প্রাচী, অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাউছার।
এ সময় রোকেয়া প্রাচী জানান, স্বপ্ন, উদ্যম, ভালবাসা ও প্রত্যাশা দিয়ে আমাদের নতুন বছর শুরু হোক এ কামনা করে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনাকে সকলের মাঝে ছড়িয়ে দিতে আমরা সবাই মিলে ধারাবাহিকভাবে যে কাজগুলো করছি তারই একটি অংশ আজকের এ আয়োজন। এ আয়োজনের মধ্য দিয়ে আমাদের সবার মাঝে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বিস্তৃতভাবে ছড়িয়ে পড়ুক। বাঙালি হাজার বছরের সংস্কৃতি বৈশাখের আনব্দ সকলের মাঝে পৌঁছে যাক। বছরের প্রথম দিনটিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ যেমন ঘুচে যায়, তেমনিভাবে গ্রামীণ জীবন ও নাগরিকদের এসে মিলিত হই একই বিন্দুতে। সকল ভেদাভেদ হিংসা-বিদ্বেষ ভুলে বৈষমহীন সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বৈশাখ আমাদের হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্যের অন্যতম একটি অংশ, যা জাতি হিসেবে আমাদের ঐতিহ্য বহন করে। এর মধ্য দিয়ে আমাদের কাছ থেকে হিংসা বিভেদ ভুলে আমরা এক কাতারে আসি।
অনুষ্ঠান সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি ডাঃ গোলম মাওলা, সোনাগাজী প্রেসক্লাব সভাপতি সৈয়দ মনির অাহমদ্র উপজেলা ছাত্রলীগের সভাপতি রবিন চৌধুরী সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কনসার্টে পারপরম্যান্স করেন ‘ব্র্যান্ড চিৎকার’ নামে একটি সঙ্গীত সংগঠন। এর আগে স্বপ্ন সাজাইয়ের উদ্যেগে প্রদর্শিত হয় মুক্তিযুদ্ধের তথ্যচিত্র।