সোনাগাজী পৌর নির্বাচন : মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হলেন যারা | বাংলারদর্পণ

ফেনী’ প্রতিনিধি:
সোনাগাজী পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন ৬জন। তারা হলেন- আ.লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী, বর্তমান মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, স্বতন্ত্র প্রার্থী শেখ সেলিম ও নূরনবী লিটন, এডভোকেট হেদায়েত উল্যাহ ভূঞা, আবু নাছের, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ হিজবুল্লাহ।

সংরক্ষিত তিনটি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৬ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আ.লীগ মনোনীত উম্মে ফাতেমা, শাহানারা বেগম, তাসমীম আক্তার।, স্বতন্ত্র প্রার্থী হলেন মনিহার বেগম, দিল আফরোজ ও মর্জিনা আক্তার।

৯টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩২জন।

১নং ওয়ার্ডে- মো. মোস্তফা (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেন, নূরুল আমিন চৌধূরী ও মো. শাহাজাহান সাজু।

২নং ওয়ার্ডে- মো.ইয়াছিন (বিএনপি), হেদায়েত উল্যাহ পাটোয়ারি (আ.লীগ), মুহাম্মদ আলী (জামায়াত)।

৩নং ওয়ার্ডে- ইমাম উদ্দিন ভূঞা (বিএনপি) ও মো. আবদুল হালিম সোহেল ভূঞা আ.লীগ।

৪নং ওয়ার্ড- নিজাম উদ্দিন (জামায়াত), আবদুল্যাহ আল মোমিন (আ.লীগ), স্বতন্ত্র প্রার্থী আজগর হোসেন, আতিকুর রহমান ও বেলায়েত হোসাইন বেলাল।

৫নং ওয়ার্ডে- স্বতন্ত্র প্রার্থী মো. শাহাজাহান, বাহার উল্যাহ ও নাসির উদ্দিন রিপন (আ.লীগ)।

৬নং ওয়ার্ডে- স্বতন্ত্র প্রার্থী মহিন উদ্দিন, আবদুল হাই, মীর কাসেম (বিএনপি), আইয়ূব আলী খান (আ.লীগ)।

৭নং ওয়ার্ডে- রহমত উল্যাহ (জামায়াত), শেখ আবদুল হালিম মামুন (আ.লীগ) , স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন নয়ন ও এনায়েত উল্যাহ (বিএনপি)।

৮নং ওয়ার্ডে- স্বতন্ত্র প্রার্থী শেখ কলিম উল্যাহ, মো. শেখ ফারুক, জহির উদ্দিন (আ.লীগ) ও জাবেদ হোসেন (ইসলামী আন্দোলন)।

৯নং ওয়ার্ডে- স্বতন্ত্র প্রার্থী নাজিম উদ্দিন, আকবর হোসেন (আ.লীগ) ও সহিদুল ইসলাম জাহাঙ্গীর (বিএনপি)।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, আ.লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্বাস্থ্য বিধি মেনে নির্বিঘ্নে নিজেদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

১৯মার্চ শুক্রবার মনোনয়ন পত্র যাচাই-বাছাই, ২৪মার্চ প্রত্যাহারের শেষ দিন এবং ১১এপ্রিল ভোটের দিন ধার্য করা হয়েছে।
বাংলার দর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *