সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
সোনাগাজী পৌর নির্বাচনে মেয়র পদে ৬ ও কাউন্সিলর পদে ৪৫ প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন ।
সহকারি রিটার্নিং অফিসার মাইনুল হক জানান, বৃহষ্পতিবার শেষ দিনে মনোনয়ন দাখিল করেন বর্তমান মেয়র ও আ’লীগ মনোনীত প্রার্থী এডভোকেট রফিকুল ইসলাম খোকন, স্বতন্ত্র প্রার্থী শেখ সেলিম, নুর নবী লিটন, আবু নাছের , জামায়াত সমর্থীত এড. হেদায়েত উল্যাহ এবং ইসলামী আন্দোলন মনোনীত হাফেজ হিজবুল্যাহ ।

এছাড়া সাধারন কাউন্সিলর পদে ৯ ওয়ার্ডে ৩৯জন ও ৩ নারী ওয়ার্ডে ৬জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
উল্লেখ্য, ৬ষ্ঠ ধাপে আগামী ১১ এপ্রিল সোনাগাজী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। ২৪ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন এবং ২৫মার্চ প্রতিক বরাদ্দ দেয়া হবে।