সোনাগাজী প্রতিনিধি :
সোনাগাজী কেন্দ্রিয় ঈদগাহ কমিটির অব্যাবস্থাপনার কারনে ঈদ জামাতে মুসল্লিদের চরম ভোগান্তির অভিযোগ উঠেছে ।
খোলা আকাশের নিচে ভেজা মাঠে নামাজ আদায় করার পর চরম ক্ষোভ প্রকাশ করেছে মুসল্লিরা। আবার সময়মত এসেও নামাজ পড়তে পারেননি অনেক মুসল্লি।
তুলাতুলি গ্রাম থেকে আসা মুুসল্লি মহি উদ্দিন খোকন বলের, ঈদগাহ কমিটি ও মসজিদ কমিটির দায়ীত্ব অবহেলার কারনে মুসল্লিদের ভোগান্তি হয়েছে। আগত অনেক মুসল্লি পবিত্র ঈদের নামাজ অাদায় করতে পারেনি এবং, ভেজা মাঠে বসতে না পারায় অনেকে খুতবা শুনতে পারেনি।
এ ব্যাপারে সংশ্লিষ্ট কেউ বক্তব্য দিতে রাজি হয়নি।