রাণীনগরে বিএনপির মত বিনিময় সভা অনুষ্ঠিত

 

নওগাঁ প্রতিনিধি: গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গিকার নিয়ে নওগাঁর রাণীনগর উপজেলা বিএনপি’র এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে উপজেলা বিএনপি’র সভাপতি এসএম আল-ফারুক জেমসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো: আনোয়ার হোসেন বুলু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম রবি, যুগ্ন-সাধারণ সম্পাদক প্রভাষক মো: জাকির হোসেন,  মেজবাউল হক লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান রোকনুজ্জামান খাঁন রুকু, নয়ন খাঁন লুলু, উপজেলা যুবদলের সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক মোজাক্কির হোসেন, মহিলা দলের নেত্রী সোনিয়া ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ মাহমুদ সোহেল, স্বেচ্ছাসেবক নেতা বেলাল হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় উপজেলার আটটি ইউনিয়নের বিএনপির সকল স্তরের দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *