রাণীনগরে জঙ্গী বিরোধী মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা ছাত্রলীগের আয়োজনে জঙ্গী বিরোধী মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সদরের বিজয়ের মোড়ে ছাত্রলীগের রাণীনগর শাখার সভাপতি রোকুনুজ্জামান মোহনের সভাপতিত্বে মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ১নং খট্টেশ্বর রাণীনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেব খন্দকার, যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক নয়ন সরদার, দপ্তর সম্পাদক রাসেল আহমেদ আশিক, যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, জাকির হোসেন জয়, রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনোয়ার হোসেন তোতা, আল-আমিন দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার হারুনুর রশিদ প্রমুখ। উক্ত মানব বন্ধনে রানীনগর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় ও আল-আমিন দাখিল মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক সহ এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *