রামগড়ে ৮১০জন কৃষক এর মাঝে প্রণোদনার সার-বীজ বিতরণ উদ্বোধন | বাংলারদর্পণ

রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড় উপজেলা কৃষি অফিসে ৮১০ জন কৃষকের মাঝে বোরো মৌসুমের হাইব্রিড ধান, গম, ভূট্রা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, শীতকালিন মুগ, পেয়াজ ও পরবর্তী খরিপ /মৌসুমে গ্রীস্মকালীন মুগবীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।

আজ (রবিবার) সকাল ১১টায় রামগড় কৃষি সম্প্রসারণ অফিস আঙ্গিনায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে সহকারী কমিশনার (ভুমি)সজিব কান্তি রুদ্র এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখে বিতরণ কার্যক্রম উদ্বোধন করে রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদিপ কার্বারী।

স্বাগত বক্তব্য উপস্থাপন করে রামগড় উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ আলী আহমদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলো রামগড় উপজেলা মৎস‍্য অফিসার বিজয় কুমার দাস, পিআইও মোহাম্মদ মনছুর আহমেদ,আইসিটি প্রোগ্রামার রেহান উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা মফিজুর রহমান, রামগড় উপজেলা প্রেস ক্লাব সভাপতি নিজাম উদ্দিন পাহাড়ীয়া সোসাইটির চেয়ারম্যান সাংবাদিক মোশাররফ হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিল উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণবিদ সানাউল হক এ সময় আরো উপস্থিত ছিল উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফ, মাঈন উদ্দিন, মোহাম্মদ মোস্তফা মো:শহীদুল্লাহ, এমদাদুল হোসেন, আব্দুর রহিম, আপ্রুনু মার্মা , তসলিম উদ্দিন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *