ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অাঠাবাড়িতে ইসলাম ধর্মকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় তাপস কর নামে এক হিন্দু যুবককে শুক্রবার রাতে তাপস কর নামক এক যুবককে পুলিশ অাটক করেছে বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে। শনিবার ০১এপ্রিল তথ্য প্রযুক্তি ধারায় মামলা দায়ের অাটক যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ সুত্র জানায়, উপজেলার আঠারবাড়ি রায়ের বাজারের উত্তর বনগাঁওয়ের তাপস কুমার কর (৩৫)তার ফেসবুক অাইডিতে ইসলাম ধর্ম সম্পর্কে নানা কটুক্তি করে পোষ্ট দেয় । ফেসবুকে দেওয়া তার ইসলাম নিয়ে কটুক্তিমূলক মন্তব্য দেখে এলাকার ইসলাম প্রিয় লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই পুলিশ তাপস করকে তার বাড়ি থেকেআটক করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আঠার বাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই খন্দকার আল মামুন বাদী হয়ে তাপস করের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে ঈশ্বরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি(তদন্ত) রুহুল আমিন তালুকদার জানান , শনিবার আটককৃত তাপসকে আদালতে প্রেরণ করা হয়েছে । এ ঘটনায় আঠারবাড়ি রায়ের বাজার এলাকায় উত্তেজনা বিরাজ করছে । পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।