ফেনী প্রতিনিধি
সোনাগাজী- কোম্পানীগঞ্জ নৌ বন্দরের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক সাইফুল ইসলামসহ সংশ্লিস্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
২২ নভেম্বর সকালে পরিদর্শনের সময় সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, চরচান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন ও কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন চৌধুরী সহ বিআইডব্লিউটিএ কর্মকর্তাগন ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে পরিদর্শন করেন সমীক্ষা দলের প্রধান মোঃ শাহজাহান।
বাংলারদর্পণ