ফ্রান্সে ইসলাম অবমাননা : রাজাপুরের তাওহীদি জনতা ফরাসি পণ্য বর্জনের ডাক | বাংলারদর্পণ

ফেনী প্রতিনিধি :
দাগনভূইয়ার রাজপুর বাজারে শুক্রবার জুমার নামাজের পর রাজাপুরের তাওহীদি জনতা ফ্রান্সের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

উক্ত বিক্ষোভ মিছিলের পুর্বে তাওহিদি জনতা রাজাপুর হাই স্কুল এন্ড কলেজ মাঠে জহির উদ্দিন রিপন’র সভাপতিত্বে, মাওঃ ওসমান গনী মৃধার সঞ্চালনায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্যে দিয়ে এক সংক্ষিপ্ত মিছিল পুর্ব সমাবেশে করেন। উক্ত সমাবেশে বক্তারা ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে মহানবী (সঃ) এর ব্যংগচিত্র প্রদর্শন করার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এবং সকলকে ফারাসী সকল পন্য বর্জন কারার আহবান জানান। তারা বলেন রাসুল (সঃ) আমাদের প্রানের স্পন্দন, রাসুলের একটা উম্মত বেচে থাকতে তার অবমাননা সহ্য করা হবে না। প্রয়োজন হলে তারা জীবন দিতে প্রস্তত। সমাবেশে বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজাপুর কেন্দীয় জামে মসজিদের খতিব, মাওঃ ইমাম উদ্দিন মাসুম, চৌধুরী বাড়ী জামে মসজিদের খতিব, মাওঃ ফয়েজুল্লাহ , রাজাপুর আলিম মাদ্রাসার খতিব মাওঃ শরিয়ত উল্লাহ নিজামী, গনিপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ নেছার উদ্দিন শরীফী, ডমুরুয়া বাইতুল ফালাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ আবু জাফর সালেহী,

তমিজ উদ্দীন ভূঞা জামে মসজিদের খতিব মাওঃ আফতা উদ্দিন, পদুয়া জামে মসজিদের খতিব মাওঃ জামাল উদ্দিন, রাজাপুর মাদ্রাসা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ ওসমান গনী মৃধা, চাঁদু হাজী বাড়ী মসজিদের পেশ ইমাম হাফেজ ইউছুফ সাহেব। রাজাপুর বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন রিপর,

বিশিষ্ট সমাজ সেবক মাওঃ আলাউদ্দিন সাবেরী, রাজাপুর বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মাইনুদ্দিন বেলাল, মুজাহিদুল ইসলাম সেলিম, সালাউদ্দিন পাটোয়ারী মোহসিনুল হক ভুলু, আবুল কালাম পাটোয়ারী, মোহাম্মদ উল্লাহ সবুজ, রফিকুন্নবী রানা, নাছির উদ্দিন, কামরুজ্জামান, তারেক হাসান, সহ আরো গণ্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন সমাবেশ শেষে তারা কলেজ মাঠ থেকে মিছিল নিয়ে জিরোপয়েন্ট, শাহাজালাল ব্যাংক, মদিনাতুল উলুম মাদ্রাসা, গনিপুর মোড় হয়ে আবার জিরো পয়েন্ট এসে দোয়া মুনাজাতের মধ্যে দিয়ে মিছিল শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *