ফেনী প্রতিনিধি:
ফুলগাজীতে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭ ফেনী ক্যাম্প। মঙ্গলবার রাতে ফুলগাজী বাজারে অভিযান চালায় র্যাব।
র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে স্থানীয় রিয়া কসমেটিক সপ’র সামনে থেকে মোঃ দেলোয়ার হোসেন (৪৩)নামে এক মাদক কারবারীকে আটক করেন র্যাব সদস্যরা।
আটককৃত দেলোয়ার উপজেলার উত্তর নিলক্ষী গ্রামের ভূইয়া বাড়ী মোঃ ইউনুসের ছেলে।
এসময় তার সাথে থাকা ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ ৫২ হাজার টাকা।
পরবর্তীতৈ গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে এ তথ্য জানিয়েছেন ফেনীস্থ র্যাব-৭’র ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক মোঃ জুনায়েদ জাহেদী।