সোনাগাজীতে অস্ত্র ও গুলি উদ্বার : সাজাপ্রাপ্ত অাসামী গ্রেফতার

ফেনী প্রতিনিধি :ফেনীর সোনাগাজীতে একটি দেশিয় তৈরি  এলজি, ২ রাউন্ড গুলি উদ্ধার এবং  সাবেক ছাত্রলীগ নেতা সাইদ অানোয়ার(২৭)কে গ্রেফতার করেছে পুলিশ।

সে সোনাপুর গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ন অাহ্বায়ক।

 

 

মডেল থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে  চরসোনাপুর গ্রামে অভিযান চালিয়ে ৩ বছরের সাজাপ্রাপ্ত, ডাকাতি সহ একাধিক মামলার আসামী সায়েদ আনোয়ার (২৪) কে গ্রেফতার করা হয়।

এছাড়া, ওই রাতে সোনাগাজী বাসস্ট্যান্ডে অভিযান চলাকালে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেলে  ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে ১ টি দেশীয় তৈরী  এলজি ও ২ টি লেড কার্তূজ উদ্ধার করা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *