কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের উওরঘোগারকুটি মেছেরটারী গ্রামের ফুলবাড়ী ডিগ্রি-কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া এক কলেজ ছাত্রের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
নিহত ওই যুবকের নাম মো: অারিফুল ইসলাম(অারিফ)-(১৮)। সে নাগেশ্বরী উপজেলার কদমতলা গ্রামের শহিদুল ইসলামের পুত্র ও ফুলবাড়ী ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।
নিহত অারিফুল ইসলাম( অারিফ) ছোটবেলা থেকেই বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটি মেছেরটারী গ্রামে নানা বাড়ীতে থেকে লেখা-পড়া করতো।
পুলিশ ও স্থানীয়রা জানান,বৃষ্টি অাসার কারণে মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ৮:৩০ দিকে অারিফুল ইসলাম শ্যালো -মেশিন পলিথিন দিয়ে ঢাকতে গিয়ে নীলকমল নদীতে কলা গাছের ভেলায় করে যাওয়ার পথেই বজ্রপাতের ঘটনা ঘটে।
বজ্রপাতে নীলকমল নদীতে পড়ে যায় এবং সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে অাসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শ্রী রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।