নৌকাডুবিতে পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন অভিবাসী এবং শরণার্থীর মৃত্যু | বাংলারদর্পণ

প্রতিবেদকঃ
লিবিয়া থেকে অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় চলতি বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবিতে পাঁচ শিশুসহ অন্তত ৪৫ জন অভিবাসী এবং শরণার্থীর মৃত্যু হয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বুধবার (১৯ আগস্ট) এসব তথ্য জানায়।

ইউএনএইচসিআর জানিয়েছে, ৮০ জনের বেশি আরোহী নিয়ে যাওয়ার সময় ছোট ওই নৌযানটির ইঞ্জিন বিস্ফোরিত হলে, তা ডুবে যায়। এতে অন্তত ৪৫ জন প্রাণ হারান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *