কয়রা (খুলনা) প্রতিনিধি :
মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কয়রা সদর ইউনিয়নের কৃতি সন্তান তরুণ প্রজন্মের আইকন, বিশিষ্ট সমাজ সেবক উপজেলা আওয়ামী যুবলীগ নেতা এড.আরাফাত হোসেন উপজেলাসহ দেশের সকল মুসলমান ও দলীয় নেতাকর্মীদেরকে আন্তরিক ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অ্যাডভোকেট আরাফাত হোসেন তার শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়।
হিংসা ও হানাহানি ভুলে ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের সৌহার্দ্য ও সম্প্রীতির মেলাবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক, এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।
হাসিখুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। উপজেলা সহ সকল মুসলিম উম্মাহ্’র সুস্বাস্থ্য কামনা করে ঈদের শুভেচ্ছা সহ মোবারকবাদ জানান।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন, বাংলারদর্পন।