ফেনী’ প্রতিনিধি :
সোনাগাজীর তাকিয়া বাজার মসজিদের পুকুরে মিলল এক যুবকের(৩৫) অর্ধগলিত লাশ। মঙ্গলবার সকাল ৬টায় এঘটনা ঘটে।
তার নাম মিজান উদ্দিন (৩৮)। সে বগাদানার আলমপুর গ্রামের লকিয়ত উল্যাহর ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে ওসি সাজেদুল ইসলাম বলেন, সে ছোটকাল থেকেই মানসিক সমস্যায় ভুগছেন এবং বাক প্রতিবন্ধী ।
জানাযায়, আজ ফজরের নামাজের সময় মসজিদের মুসল্লিরা অযু করতে এসে লাশটিকে ভাসতে দেখে বগাদানা ইউপি চেয়ারম্যান মোঃ ইসহাক খোকনকে অবহিত করে।
চেয়ারম্যান সোনাগাজী মডেল থানায় খবর দিলে, ওসি ( তদন্ত) আবদুর রহিমসহ লাশ উদ্ধার করেন। বাংলারদর্পন