থানায় জাতীয় শোক দিবসের বিতর্কিত ব্যানার : ছাগলনাইয়া আওয়ামীলীগের প্রতিবাদ

ছাগলনাইয়া  প্রতিনিধি >জাতীয় শোক দিবস নিয়ে ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগকে হেয় প্রতিপন্ন করার মানষে নোংরা রাজনীতির চক্রান্ত হচ্ছে বলে দাবী করেন সংগঠনের উপজেলা সভাপতি সামছুদ্দিন আহমেদ  বুলু মজুমদার।

 

ইতিমধ্যে নিজের ফেসবুকে তিনি উল্লেখ করেন –

ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের ভাবমুর্তি ক্ষুন্ন করার জন্য, এবং বি,এন,পি জামাতের এজেন্ডা বাস্তবায়ন করার লক্ষে রাতের অন্ধকারে উপজেলা আওয়ামীলীগের নাম ব্যাবহার করে জাতীর জনককে হেয় প্রতিপন্য করে ব্যানার লিখে বিভিন্ন জায়গায় সাটানোর মিথ্যা উক্তিতে  ছবি তুলে মেসেঞ্জারের মাধ্যমে প্রচার করা হচ্ছে।

 

ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি।উদ্দ্বতন কর্তৃপক্ষের  দৃষ্টি আকর্ষন করছি তাদের কে শেনাক্ত করে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার দাবি করছি।

 

এ বিষয়ে যোগাযোগ করা হলে বুলু মজুমদার বলেন, ছাগলনাইয়া উপজেলা আওয়ামীলীগ জেলার অত্যন্ত সু-সংগঠিত একটি শাখা।

যেখানে সকল নেতাকর্মী সুশিক্ষিত ও বটে। জাতিয় শোক দিবসকে উপলক্ষ্যে করে সংগঠনের পক্ষ হতে নির্ভুল ভাবে ব্যানার, পেস্টুন তৈরী করে দিনের আলোতে নেতাকর্মী দের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহনে যথাস্থাথানে সাটানো হয়েছে।

 

অথচ পতিত ও বিতাড়িত শক্তিকে পূর্ণবাসন ও ঘোলাপানিতে মাছ শিকারের উদেশ্যে, হীন স্বার্থ  চরিতার্থে নিয়োজিত  চিহৃিত একটি অংশ বা ব্যাক্তি সম্পুর্ন শঠতার আশ্রয় নিয়ে নোংরা উদেশ্য হাসিলের তাগিদে উপজেলা আওয়ামীলীগের নামকরণে আপত্তি জনক একটি ব্যানার কল্পিত দু,এক স্থানে সাটানোর মিথ্যা উক্তিতে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানে প্রেরন করে সংগঠনের সকল নেতাকর্মীকে মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

 

চিহৃিত ব্যক্তি বা অংশটি পরিচয়? কি উদেশ্যে করছে জানতে চাইলে বুলু মজুমদার বলেন ছবির পেছনের অংশ দেখলে বিষয়টি পরিস্কার হয়ে যাবে। তাছাড়া ইতিমধ্যে  উর্ধ্বতন নেতৃবৃন্দ কে বিষটি স্ববিস্তার অবহিত করা হয়েছে তাই এ মুর্হুতে বেশী কিছু জানানো যাচ্ছে না।

তবে অচিরেই সংবাদ সম্মেলন করে ও সাংগঠনিক ভাবে স্ববিস্তার চাক্ষুষ জন সম্মুখে তুলে ধরে প্রমান করে দেওয়া হবে ঘাপটি মেরে থাকা মূল শয়তানটি মূখোশ উন্মোচন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *