ফেনী প্রতিনিধি :ফেনীর ট্রাংক রোড়স্থ সদর থানার বিপরীতে অতিথি হোটেলের বিরুদ্ধে অাবারো গ্রাহকদের অভিযোগ।
বৃহস্পতিবার বিকালে কয়েকজন গণমাধ্যম কর্মী অতিথি হোটেলে চা পান করতে বসলে সাংবাদিক নান্টু লাল দাসের রং চায়ের কাপে পাখির পালক দেখা যায়। তিনি তাৎক্ষনিক বিষয়টি টেবিল বয় ও কেশিয়ারকে অবহিত করলে তারা ক্ষমা প্রার্থনা করে বলে জানান নান্টু দাস। তিনি অারো জানান, ডোবার পানি দিয়ে চা তৈরির কারনে এমনটি হয়েছে।
জানা যায়, এর অাগেও ভাতে গুড়ি পোকা, মাংসে তেলাপোকা দেখা গিয়েছিল। কয়েকদফা ভ্রাম্যমান অাদালতের অভিযানেও কয়েকটি অভিযোগ পাওয়া গিয়েছিল।
ছবি- নান্টু লাল দাস।
বিস্তারিত অাসছে banglardarpan.com এ