অাবদুল্লাহ রিয়েল: ফেনী পৌর এলাকাসহ সদর উপজেলা গুরুত্বপূর্ন বাজার ও সড়ক গুলোতে ছিনতাইকারীদের রাম রাজত্ব চলছে। প্রতিনিয়ত শহরের কোথাও না কোথাও ছিনতাই ও লুটের ঘটনা ঘটছে। জানা যায়, বুধবার রাত ৮টায়
বেন্ডু হাজারি জিমনেশিয়াম এর সামনে ঢাকা থেকে অাগত জনৈক অতিথির কাছ থেকে দুটি মোবাইল, টাকা, মুল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা ।
সে মরহুম একরাম চেয়ারম্যান’র বাড়ীতে প্রবেশ করছিলেন।
২১ মার্চ- মঙ্গলবার রাতে পৌরসভার ২ নং ওয়ার্ড অা’লীগের সভাপতি ঋষীকেশ মাস্টার এর বসতঘরের গ্রিল কেটে তার ব্যাবহৃত বাইসাইকেল লুট, ফেনী সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বাবুল চন্দ্র শীলের কোচিং সেন্টারের দরজা ভেঙ্গে অাসবাপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।বুধবার দিনগত রাত অানুমানিক ৩টায়, চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস রেলের ৫ যাত্রীর কাছ থেকে (মৌলভীবাজার মোড়) রামতারা শিশু পার্ক এলাকায় মোবাইল ফোন, নগদ টাকা সহ প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।
মৌলভীবাজার এলাকার রিক্সাচালক রমিজ মিয়া বলেন, রেলগেইট, সহদেবপুর, বাঁশপাড়া, পেট্রোবাংলা এলাকায় সন্ধার পর বখাটেদের অাড্ডা বেড়ে যায়। একা যাত্রী অথবা পথিক পেলেই তারা টাকা, মোাবাইল সহ মুল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে পুলিশ ও স্থানীয় জনপ্রনিধির বক্তব্যসহ বিস্তারিত অাসছে….