কাজী ইফতেখারুল আলম,সোনাগাজী থেকে ফিরে:-খেলাধুলা হচ্ছে শিক্ষার একটি অংশ।খেলাধুলা এবং বিনোদন এমন একটি পরিবেশ সৃষ্টি করে,যা শিক্ষার্থীকে উন্নত বহিরঙ্গন পাঠ্যক্রম শেখার পরামর্শ প্রদান করে।
ফেনীর সোনাগাজীর চরলক্ষীগজ্ঞ ছয়আনি সরকারী প্রথমিক বিদ্যালয়টি ২০০০-২০০১ সালে সরকারী উদ্বেগে স্থানীয় অবিভাবকের প্রচেষ্টায় বেসরকারী ভাবে প্রতিষ্ঠিত হয় ।২০১৩ সালে স্কুলটিকে সরকারী ঘোষণা করা হলেও এ পর্যন্ত বিদ্যালয়টিতে কোন উন্নয়নের ছোঁয়া লাগেনি।
বিগত সময় সামান্য কিছু জায়গাতে বিদ্যালয়টি নির্মিত হয়। ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য রাখা হয়নি খেলার মাঠ । যাতে বর্তমান শিক্ষার্থীদের শারীরিক অনুশীলন করাতে শিক্ষকদেরও দুর্ভোগ পোয়াতে হচ্ছে ।
বিদ্যালয়টি পাকা রোডের সাথে হওয়ায় প্রতিদিন বিদ্যালয়ের কোমল মতি শিশুদের জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে । নেই কোন সীমানা প্রাচীর।
এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) বিবি মরিয়ম বলেন, বিভিন্ন কারনে আমাদের স্কুলটি ঝুঁকির মুখে। এছাড়া পর্যাপ্ত শ্রেণি কক্ষ না থাকায় বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে। রয়েছে শিক্ষক সংকট।৫জন শিক্ষের মধ্যো আছে ৩জন।
এদিকে বিদ্যালয়টিতে নেই শিশু শ্রেনী কক্ষ । পূর্বে কক্ষ নির্মাণকালে বিদ্যালয়ের পাশে একটি গর্ত করা হয়| গর্ত যথা সময়ে ভরাট করতে না পারায় এবং বিদ্যালয়ে খেলাধুলার পর্যাপ্ত মাঠ না থাকায় বিভিন্ন সময়ে খেলা ধুলা করতে গিয়ে এখানকার শিক্ষার্থীরা প্রতিনিয়ত আহত হচ্ছে ।
এই অবস্থায় সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এবং অবিভাবকদের চাওয়া, বিদ্যালয়ে একটি নতুন ভবন নির্মাণ, খেলার মাঠ তৈরি এবং ঝুঁকিপূর্ণ রাস্তার পাশে সীমানা প্রাচীর নির্মাণ করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন করা হউক।