‘নবাবে’র প্রথম দর্শন

বিনোদন প্রতিবেদক: শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনায় নির্মিত ছবি ‘নবাবে’র ফাস্ট লুক প্রকাশ হয়ছে। এই ছবিতে নায়িকা হিসেবে থাকছেন কলকাতার শুভশ্রী। এই ছবিতে শাকিবকে নতুন রূপে দেখতে পাবেন দর্শকরা। যেখানে শাকিব খান নবাব নামেই দর্শকদের সামনে হাজির হবেন।
ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং কলকাতার এসকে মুভিজ। এটি পরিচালনা করেছেন জাজের কর্ণধার আবদুল আজিজ এবং কলকাতার জয়দেব মুখার্জি।
‘নবাব’ শাকিব-শুভশ্রী জুটির প্রথম ছবি। এই ছবিতে দেখা যাবে অমিত হাসান, খরাজ মুখার্জি, রজতাভ দত্ত, মেঘলা, সব্যসাচী চক্রবর্তীকে।
এই ছবিটির নির্মাণ কাজ শুরু হয় গত বছরের নভেম্বর মাসে। দেশ ও বিদেশের বিভিন্ন লোকেশনের এর শুটিং হয়।
শিগগিরই ছবিটি বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে। তবে তার আগে ছবির গান ও ট্রেলার মুক্ত করা হবে।
নবাব ছবির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *