কোম্পানীগঞ্জে সাংবাদিকসহ আরো ১১জনের করোনা পজিটিভ | বাংলারদর্পন

কামরুল হাসান, কোম্পানীগঞ্জ(নোয়াখালী):
নোয়াখালীর কোম্পানীগঞ্জে সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১১জনের করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার(২৩শে জুন) বিকাল ৪টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সেলিম এ তথ্য জানান।

নতুন আক্রান্তদের মধ্যে আনন্দ টিভির কোম্পানীগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাব কোম্পানীগঞ্জের সভাপতি হাসান ইমাম রাসেল, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ১জন, বসুরহাট পৌরসভার ২জন, রামপুর ইউনিয়নের ২জন, চরকাকড়া ইউনিয়নের ২জন এবং চরপার্বতী ইউনিয়নের ১জন সহ আরো ২জন রয়েছে। বাংলারদর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *